শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭

কালের স্রোতে বসন্ত ও বাংগালীদের উদযাপন

পহেলা ফাল্গুন এর সাথে সাথে আমাদের মাঝে শুকনো পাতায় ভর করে আসে ঋতুরাজ বসন্ত।প্রকৃতী রুপ নেয় এক অপরুপ রুপ রহস্যে। কবি সুভাস মুখোপাধ্যায়ের 'ফুল ফুটুক আর না ফুটুক আজি বসন্তএই অমর  পঙক্তি'বাঙালি জীবনে জনপ্রিয় ও প্রাসঙ্গিক 





বছর ঘুরে প্রকৃতির নানা পরিবর্তন পেরিয়ে আমাদের মাঝে আসে বসন্ত। বসন্তের আগমনে মানুষের মন আর প্রকৃতিতে  পরিবর্তনের ছোঁয়া লক্ষ করার মতই । মানুষের মনে নতুন ফুলের গন্ধে আনন্দ-জোয়ার বয়, একইভাবে  প্রকৃতি ধারণ করে  রূপলাবণ্যে ভরা মনোহর পরিবেশ। শীতের জরাগ্রস্ততা কাটিয়ে স্নিগ্ধ সবুজ নতুন কচি কচি পাতায় ঋদ্ধ হয়ে উঠেছে রিক্ত বৃক্ষরাজি। প্রকৃতিতে বসন্তের সাজ সাজ রব শীতের জীর্ণতা কাটিয়ে ফুলে ফুলে সজ্জিত প্রকৃতি জানান দিয়ে যাচ্ছে বসন্তের আগমনী বার্তা। শীতের রিক্ততা ভুলিয়ে ফাগুন আগুন নিয়ে বাঙালির জীবন রাঙাতে উপস্থিত হয়েছে। শীতের খোলসে ঢেকে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম প্রকৃতির আদরমাখা স্পর্শে জেগে উঠেছে। পলাশ, শিমুলের প্রস্ফুটিত হাসিতে বনে লেগেছে আগুন রঙের খেলা। কোকিলের কুহুতানে মাতাল করতে এসেছে বসন্তরাণী সবুজ-শ্যামল বাংলায়। 


সারা দেশের বিভিন্ন প্রান্তে ফুটে উঠে পলাশ-শিমুলের ডালে ডালে রক্তিম উচ্ছলতা। কোকিলের গান, ফুলের সুবাসে মুখর মৃদুমন্দ বাতাসের কোমল ছোঁয়া আন্দোলিত করে সবার মন। ঋতুরাজকে স্বাগত জানাতে তরুন তরুনিরা তাকে অধীর প্রতীক্ষায়। নাচে-গানে, বর্ণিল সাজে বসন্তকে বরণ করে নেয়ার প্রস্তুতি। প্রকৃতির উন্মাদনার পাশাপাশি বসন্তকে ঘিরে  তরুণ-তরুণী ছাত্র-ছাত্রীদের মনে বিরাজ প্রতিনিয়ত বিরাজ করে  নানা বৈচিত্র্যে অকারণ চঞ্চলতা, উতলা, মুগ্ধতা। 

 চিরায়ত সুন্দরতম ভালোবাসা আর নব-যৌবনের প্রতীক হয়ে হাসি-আনন্দ-উচ্ছ্বাস হয়ে উপস্থিত হয়ে উটুক বসন্ত। দখিনা বাতাসের এ নতুন শিহরণ সবার হূদয়ে অবিরাম ধারায় বয়ে যাক এমনটিই কামনা সবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন